বাগেরহাট, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট-মোড়েলগঞ্জ সড়কের পাতাবাড়িয়া এলাকায় বুধবার সকালে বাস চাপায় আব্দুর রব খাঁ (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
তাকে চাপা দিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে আহত হয় অন্তত ১০ যাত্রী।
সকাল ৯টার দিকে রায়েন্দা থেকে ঢাকাগামী 'মেঘনা পরিবহন' এর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোড়েলগঞ্জ থানার উপ-পরিদর্শক দিবাকর চন্দ্র দাস।
তিনি বলেন, "পাতাবাড়িয়া গ্রামের মৃত রওশন আলী খাঁর ছেলে আব্দুর রব সকালে পাঁয়ে হেটে বাড়ি আসার সময় বাসটি তাকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রবের মৃত্যু হয়।"
পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় আহত বাসযাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬৩৪ ঘ.
bdnews24