২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় কাভার্ড ভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

পুরনো ঢাকার সোয়ারীঘাট এলাকায় বেড়ি বাধে কাভার্ড ভ্যান চাপায় সোমবার সকালে গোলাম রাব্বানী (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 07:53 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো ঢাকার সোয়ারীঘাট এলাকায় বেড়ি বাধে কাভার্ড ভ্যান চাপায় সোমবার সকালে গোলাম রাব্বানী (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গোলাম রাব্বানী সকাল আটটার দিকে পায়ে হেঁটে মাছ কিনতে যাওয়ার সময় পানঘাট এলাকার বেড়িবাধে এ দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা। রাব্বানী লালবাগ থানা এলাকার গোলাম মোস্তফা লেনের বাসিন্দা। তিনি চম্পাতলী এলাকায় ড্রামের ব্যবসা করতেন। ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেছন দিক দিয়ে একটি মালবাহী কাভার্ড ভ্যান (কুষ্টিয়া ট ০৫-০১০৯) রাব্বানীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" দায়িত্বরত পুলিশ সদস্যরা চালক তপন চন্দ্র গোলদার (৪৫) ও কাভার্ড ভ্যান আটক করে বলে তিনি জানান। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। রাব্বানীর মৃত্যুতে চম্পাতলী এলাকার ড্রাম ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। তারা ভ্যানগাড়ি এলোপাতাড়ি রেখে সড়ক অবরোধ করে রাখে। এর ফলে বাবুবাজার থেকে আমিনবাজার এলাকার সরাসরি সড়ক যোগাযোগ কিছু সময় বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/