২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত বৈঠকে সীমান্ত সন্ত্রাস নিয়ে আলোচনা

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দুদিনব্যাপী বৈঠক ঢাকায় শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় হোটেল শেরাটনে এ বৈঠক শুরু হয়ে তা চারটা পর্যন্ত চলে। এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শাহিনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দুই দেশের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে রোববার বিকেলে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 06:40 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দুদিনব্যাপী বৈঠক ঢাকায় শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় হোটেল শেরাটনে এ বৈঠক শুরু হয়ে তা চারটা পর্যন্ত চলে। এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শাহিনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দুই দেশের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে রোববার বিকেলে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।'' বৈঠকে আন্ত:সীমান্ত সন্ত্রাস, সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালান, অপরাধী প্রত্যর্পণ, পুশইন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও তিনি জানান। দুইদিনের এ বৈঠকে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র সচিব আবদুল করীম ও ভারতের ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রসচিব মধুকর গুপ্তা। বৈঠকের আগে সকাল নয়টায় সচিবালয়ে আবদুল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের স্বরাষ্ট্রসচিব। এর আগে শুক্রবার রাতে স্বরাষ্ট্র সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দুই দেশের মধ্যকার বৃহত্তর নিরাপত্তার নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব।'' শুক্রবার দুপুরে ভারতীয় স্বরাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছান। গত সপ্তাহে ঢাকায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে দুই দেশের মধ্যে পালিয়ে থাকা অপরাধী-সন্ত্রাসীদের তালিকা হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এফএফ/জিএনএ/২০৩৯ঘ.