২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে ৩২০ উপজেলায় নির্বাচন করার প্রস্তুতি চলছে: সাখাওয়াত

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবরেই ৩২০ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ময়মনসিংহ, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবরেই ৩২০ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য প্রস্তুতি চলছে। তিনি বলেন, "দেশের ৪৮২ উপজেলার মধ্যে ২০ আগষ্ট পর্যন্ত যে সব উপজেলার ভোটার তালিকা চুড়ান্ত হবে সেসব উপজেলার নির্বাচন অক্টোবরের মধ্যে করার প্রস্তুতি চলছে। বাকি উপজেলার নির্বাচন সংসদ নির্বাচনের পরে হবে।" বৃহস্পতিবার ময়মনসিংহ সার্কিট হাউজে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় সাখাওয়াত একথা বলেন। এ সময় জেলা প্রশাসক শামসুল আলম, উপ-নির্বাচন কমিশনার মো. এমরান ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার নির্বাচন কর্মকর্তারা যোগ দেন। এছাড়া ময়মনসিংহ জেলার ১২ উপজেলা নির্বাহী কর্মকর্তাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.