ঢাকা, ২৮ শে আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রমজান মাসের জন্য মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে।
বুধবার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
১ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার রোববার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। ৫ অক্টোবর থেকে প্রতিষ্ঠানদুটি আগের সময়ে ফিরে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৫৩০ঘ.
bdnews24