ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তার ছেলে তারেক রহমানের সুচিকিৎসার দাবিতে বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে চারদলীয় জোটের মানববন্ধন কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ দপ্তরের মাধ্যমে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, "পূর্বানুমতি না নিয়ে এ ধরনের মানবন্ধন কর্মসূিচ পালন জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর পরিপন্থী। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এ কর্মসূচি পালন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। তা না হলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০১১ ঘ.
bdnews24