২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তারেক: চিকিৎসক

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সোমবার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলের বাথরুমে পড়ে গিয়ে মাথার ডান দিকে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আঘাত গুরুতর নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 08:02 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সোমবার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলের বাথরুমে পড়ে গিয়ে মাথার ডান দিকে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আঘাত গুরুতর নয়। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক অধ্যাপক এম এ আউয়াল ও আর্থোসকপি এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাজহারুল ইসলাম দোলন জানান তারেককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। অধ্যাপক আউয়াল জানান, দুুপুর ১২টা ১০ মিনিটের দিকে টয়লেটে পিছলে পড়ে গিয়ে তারেক রহমান মাথার ডান দিকে আঘাত পান। আঘাতপ্রাপ্ত স্থানটি ফুলে ওঠেছে। তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারেক এখন ঘুমাচ্ছেন বলে জানান তিনি। ডা. মাজহারুল ইসলাম জানান, বেসিনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে তারেকের মাথার ডান দিকে কানের কাছে আঘাত লাগে। এতে তিনি কোমর, হাটু ও গোড়ালিতে ব্যথা পেয়েছেন। কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান জানান, তারেক রহমান বাথরুমে পড়ে গিয়ে পিঠে ও কপালে ব্যথা পেয়েছেন। সিটিস্কেনসহ পরবর্তী চিকিৎসা চলছে। ২০০৭ সালে ৮ মার্চ গ্রেপ্তারের পর তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রিজনসেলে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এএল/জিএনএ/১৩৫৫ ঘ.