২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী শামসুল ও আনোয়ারের আগাম জামিন

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম ও এম কে আনোয়ারকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে কারণ দর্শাতেও বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 06:56 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম ও এম কে আনোয়ারকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে কারণ দর্শাতেও বলেছে আদালত। সোমবার দুপুরে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও মো. এমদাদুল হক আজাদের বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করে মামলায় অভিযোগপত্র দাখিলের আগে এই দুইজনকে গ্রেপ্তার না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। বড় পুকুরিয়া কয়লা খনি উন্নয়ন কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্র"য়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জোট সরকারের ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক জোট সরকারের মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কে আনোয়ার, ড. খন্দকার মোশররফ হোসেন, এম শামসুল ইসলাম, এ কে এম মোশারফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএম/এএল/জিএনএ/১২৪৬ ঘ.