২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেয়েছেন ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরী

এইচ আর সি লিমিটেডের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরী শনিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচ আর সি লিমিটেডের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরী শনিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারের উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। অর্থ পাচারের অভিযোগে এইচ আর সি'এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সাঈদ হোসেন চৌধুরীকে গত ১৮ জুলাই জরুরি ক্ষমতা বিধিমালায় গ্রেপ্তার করা হয়। গত ২৯ জুলাই জামিন পাওয়ার পর ১ আগস্ট তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু মুক্তির পরপরই পুলিশ জরুরি ক্ষমতা বিধিমালায় তাকে আবার গ্রেপ্তার করে। পরে গত ৪ আগস্ট দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক আবুল কাশেম তেজগাঁও থানায় সাঈদ হোসেনের বিরুদ্ধে মুদ্রা আইনে একটি মামলা করেন। গত ২০ আগস্ট এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান সাঈদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২১৫৮ ঘ.