বাগেরহাট, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা সমুদ্র বন্দরে শুক্রবার গভীর রাতে সার বোঝাই একটি বার্জ তলা ফেটে আংশিক ডুবে গেছে।
রিমি নামের বার্জটি বন্দরের ৭ নম্বর মুরিং বয়ার কাছে একটি জাহাজ থেকে সার খালাস করছিল। এ সময় এর নিচের দিকের প্লেট ফেটে যায়। এ সময় বার্জে ৪৭৪ দশমিক ৮০ মেট্রিক টন ওজনের ৯ হাজার ৪৯৬ বস্তা সার বোঝাই করা ছিল।
দুর্ঘটনায় পাঁচশ বস্তা ইউরিয়া নষ্ট হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বার্জ মালিক।
নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীন থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর আমদানি করা ১২ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে মংলায় আসে উত্তর কোরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ডক চ্যান। এ জাহাজ থেকে সার খালাসের সময় শুক্রবার রাত ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ নিজস্ব 'টোয়িং বোট' এর সাহায্যে বার্জটি পশুর নদীতে নিরাপদ স্থানে রেখেছে।
ওই কর্মকর্তা আরও জানান, এই বার্জটি সমুদ্র পরিবহন অধিদপ্তরের চলাচল অনুপযুক্ত বার্জের তালিকাভুক্ত। পরিবহন নিয়ম লঙ্ঘন করে এটি ব্যবহার করায় এই দুর্ঘটনা ঘটেছে।
বার্জটির কর্মচারি আব্দুল মালেক বলেন, "এর তলায় আগের কিছু ছিদ্র ছিল যা সিমেন্ট দিয়ে পুট ইন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে- ওই ছিদ্র উন্মুক্ত হয়ে অথবা নিচের দিকের প্লেটের জোড়া ফেটে বার্জে পানি উঠে থাকতে পারে।"
বার্জ মালিক এবং বার্জ কার্গো মালিক সমিতির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান খান পল্টু জানান, জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বার্জের সামনের দিকের প্লেট ফেটে বার্জে এক ফুট মত পানি ঢুকেছিল। খবর পেয়ে তাদের নিজস্ব টোয়িং লঞ্চ এমভি সরদার এবং মংলা বন্দরের টোয়িং বোট সারথী দিয়ে টেনে বার্জটি নিরাপদ স্থানে এনে রেখেছে।
বার্জের ফিটনেস না থাকার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি তা অস্বীকার করে বলেন, "সমুদ্র পরিবহন অধিদপ্তরের নামে কে বা কারা স
bdnews24