২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

পাবনার আতাইকুলা থানায় শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম মিঠু (৩২) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। চরমপন্থী দলগুলোর বিরুদ্ধে জোরদার হয়ে ওঠা সাম্প্রতিক অভিযানে গত মাসদুয়েক সময়ে নিহত তৃতীয় নেতা এই জহুরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 06:20 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

পাবনা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানায় শুক্রবার ভোরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম মিঠু (৩২) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। চরমপন্থী দলগুলোর বিরুদ্ধে জোরদার হয়ে ওঠা সাম্প্রতিক অভিযানে গত মাসদুয়েক সময়ে নিহত তৃতীয় নেতা এই জহুরুল ইসলাম। জহুরুল নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা বলে জানিয়েছেন র‌্যাব-১২ এ কর্মরত পাবনা ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লে. আহমেদ ফয়সল। ফয়সল বলেন, ভুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে চরমপন্থী দলটির সদস্যরা গোপন বৈঠক করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল ভোর সাড়ে ৪টার দিকে সেখানে গেলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি করে। প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধ চলে। এ সময় জহুরুল ইসলাম মিঠু ঘটনাস্থলেই নিহত হন। ওই র‌্যাব কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পয়েন্ট ২২ বোরের রিভলবার, একটি দেশি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জহুরুলের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় ৮টি হত্যাসহ ১২টি মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জহুরুল আতাইকুলা থানার স্বরগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/১২১৩ঘ.