ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তির জন্য আবেদন করতে রাজি না হলেও একটি 'অর্থবহ' নির্বাচনের স্বার্থে সরকার তাকে মুক্তি দিতে চায় বলে জানিয়েছেন রাজনৈতিক বিষয়ে সরকারের মুখপাত্র বলে পরিচিত উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে এক বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
মুক্তির জন্য আবেদন করতে খালেদা জিয়ার আপত্তি সত্ত্বেও সরকার কেন তাকে মুক্তি দিতে চাচ্ছে- এ প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর বলেন, "আমরা চাই অর্থবহ অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গুণগত পরিবর্তন। এ কারণেই তার মুক্তির বিষয়টি আসছে।"
তিনি বলেন, "বৃহত্তর সমঝোতা হলে তার স্থায়ী জামিন বা প্যারোল কোনো বিষয় হবে না। এ ব্যাপারে সরকারের অবস্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির সময়ই তুলে ধরা হয়েছে। তারপরও কিছু খুঁটিনাটি সমস্যা ছিল। এসব নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।"
খালেদা জিয়াকে গ্রেপ্তারের সরকারি সিদ্ধান্ত ভুল ছিল কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, "ইতিহাস একটি চলমান প্রক্রিয়া। সময়ের প্রয়োজনেই তখন তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়েছিল। এখানে ভুলের কিছু নেই। তবে দেখতে হবে সফল উত্তরণের ক্ষেত্রে আমরা যথাযথভাবে এগিয়ে যেতে পারছি কি না।"
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপের কিছুটা বাকি রয়েছে। আমাদের প্রথম আমন্ত্রণের ব্যাপারে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো জবাব এখনো পাইনি। তবে তাদের সা
bdnews24