২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ অসুস্থ মেয়র কামরান হাসপাতালে

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সিলেটের মেয়র বদরউদ্দিন আহম্মেদ কামরানকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

সিলেট, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সিলেটের মেয়র বদরউদ্দিন আহম্মেদ কামরানকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মায়ের জানাজায় অংশগ্রহণ শেষে প্যারোলে মুক্ত কামরানকে বিকেলে সিলেট কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছিল। সিলেট কারগারের জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রক্তচাপ বেড়ে যাওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।" মায়ের জানাজায় অংশ নিতে কারা কর্তৃপক্ষ মেয়র কামরানকে সোমবার সকালে ছয় ঘণ্টার জন্য মুক্তি দেয়। বিকেল ৪টায় তাকে আবার সিলেট কারাগারে ফিরিয়ে আনা হয়। এর আগে প্যারোলে মুক্তির প্রস্তুতি হিসেবে কামরানকে রোববার রাতে কুমিল্লা কারাগার থেকে সিলেট কারাগারে আনা হয়। ওই দিন কামরানের মা নুরুন্নেসা খানম লালন (৮৪) রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। গত ৪ আগস্ট সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরউদ্দিন কামরান মেয়র পদে পুনর্নির্বাচিত হন। গত বছরের ২৮ মে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২২২৮ ঘ.