"সমতলের আদিবাসীদের উন্নয়নেও ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন"
পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তিকে মডেল ধরে সাঁওতাল, গারোসহ সমতলের আদিবাসীদের ক্ষেত্রেও একইভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা যেতে পারে বলে মনে করেন 'সমপ্রীতি মঞ্চ' এর আহ্বায়ক অধ্যাপক অজয় রায়। জাতীয় প্রেসক্লাবে সোমবার 'মাঠ পর্যবেক্ষণের আলোকে আদিবাসী ও সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি' শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন।
