ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি পাওয়ার দীর্ঘ তিন মাস পর বিসিএস শিক্ষা ক্যাডারের ৪৭৬ জন সহযোগী অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
পদায়নকৃত সহযোগী অধ্যাপকদেরকে আগামী ২১ আগস্ট এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার কথাও বলা হয়েছে।
গত ১৩ মে তাদের পদোন্নতি দেয়া হলেও নানা জটিলতার কারণে এতদিন ধরে পদায়ন দেওয়া সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এফএফ/জিএনএ/১২৪০ ঘ.
bdnews24