২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের ফল প্রশ্নবিদ্ধ করেছে দুর্নীতি দমন অভিযানকে: মুহিত

মেয়র নির্বাচনের ফলাফল সরকারের দুর্নীতি দমন অভিযানের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি করেছেন সিলেট নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

সিলেট, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র নির্বাচনের ফলাফল সরকারের দুর্নীতি দমন অভিযানের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি করেছেন সিলেট নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত। সিলেটের মেয়র পদে নাগরিক পরিষদ প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরানের বিজয়ের পর বুধবার নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে মুহিত এ দাবি করেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল মুহিত 'সময়ক্ষেপন' না করে অবিলম্বে সংসদ নির্বাচনের দাবিও করেছেন। সোমবারের নির্বাচনে কামরান বিপুল ভোটে জয়ী হন। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এ আওয়ামী লীগ নেতা কারাগার থেকেই নির্বাচন করেন। নাগরিক পরিষদের সম্মেলনে কামরানকে মুক্তি দিয়ে মেয়র হিসাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল মুহিত বলেন, "জনগণের ভোট বিপ্লব সরকারের দুর্নীতি দমন অভিযানে বিশ্বাসযোগ্যতার দিকে অঙ্গুলি নির্দেশ করছে। আমরা মনে করি, মেয়র নির্বাচনের বাণী মেনে নিয়ে অনির্বাচিত সরকার আর কালক্ষেপন না করে সংসদ নির্বাচনের ব্যবস্থা করবে।" তিনি বলেন, "আমরা উপলব্ধি করেছি, জরুরি অবস্থার কারণেই জনগণের অনেক স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড বা ভোটের স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ বিঘি