২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

হবিগঞ্জে গাড়িচাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার পর বুধবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

হবিগঞ্জে, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে গাড়িচাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার পর বুধবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। মহাসড়ক পুলিশের হবিগঞ্জ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুরে সকাল পৌণে ১১টার দিকে একটি প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধ নিহত হয়। নিহতের নাম আব্দুর রহমান (৬৫)। তার বাড়ি শেরপুর গ্রামে। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার প্রতিবাদে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। ফলে সড়কের উভয় পাশে কয়েকশ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা এবং দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেপ্তারের আশ্বাস পেয়ে দুপুর ২টার দিকে গ্রামবাসী অবরোধ তুলে নেয়। এরপর গাড়ি চলাচল শুরু হয়। পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক দুপুরে জানান, পরিস্থিতি এখন শান্ত। গাড়ি চলাচলও স্বাভাবিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫২ ঘ.