ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় মোট ভোটারের ৮০ শতাংশ ভোট দিয়েছেন। সিটি করপোরেশনের মধ্যে বরিশাল সর্বোচ্চ ৮২ শতাংশ এবং পৌরসভায় বগুড়ার দুপচাঁচিয়ায় ৯৪ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান।
তিনি বলেন, ''জনগণের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পর এ নির্বাচনের আগে যেসব সংশয়ের কথা উঠেছে তার অবসান হওয়া উচিত।"
সাখাওয়াত হোসেনের মতে এই নির্বাচনের পর উপজেলা নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকবে না। "মাঠ পর্যায়ে জনগণ এখন নির্বাচনের জন্য তৈরি হয়ে আছে। জনগণ যেমন সুষ্ঠু নির্বাচন দেখে উদ্বুদ্ধ হয়েছেন, ভোটকেন্দ্রে আসার আস্থা পেয়েছেন; তেমনি আমরাও উদ্বুদ্ধ হয়েছি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে আগামীতে।''
১৩ নির্বাচনী এলাকার বেসরকারি ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, সিটি ও পৌরসভার ১৩টি এলাকার ১৩ লাখ ৬৮ হাজার ২৪৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১১ লাখ ১ হাজার ৭১৮ জন। অর্থাৎ প্রায় ৮০ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।
চার সিটি করপোরেশনে ১০৯৩৯৩০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৬১৪০১ জন। পৌরসভায় ২৭৪৩১৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২২৮০৮৫ জন।
চার মহানগরের হিসাব
রাজশাহী: প্রদত্ত ভোটের হার ৮১.৬৩ শতাংশ। ২৫৮৭৫৯ ভোটারের মধ্যে ২১১২৩১ জন ভোট দিয়েছেন। বাতিল ভোটের সংখ্যা ২২২১।
খুলনা: ৭৭.৮০ শতাংশ ভোট পড়েছে। ৩৯৯৩৯৮ জন ভোটারের মধ্যে ৩১০৭৪২ জন ভোট দিয়েছেন। বাতিল হয়েছে ২০৩৮টি।
বরিশাল: প্রদত্ত ভোটের হার ৮২.০৩ শতাংশ। ১৭৯২৯৩ ভোটারের ১৪৭০৬৬ জন ভোট দিয়েছেন। বাতিল হয়েছে ৩১১৩।
সিলেট: ২৫৬৪৮০ ভোটারের ৭৫ শতাংশ ভোট দিয়েছেন। প্রদত্ত ১৯২৩৬২ ভোটের মধ্যে বাতিল হয়েছে ৫৭৪৩টি।
নয় পৌরসভায় মধ্যে সর্বোচ্চসংখ্যক ভোট পড়েছে বগুড়ার দুপচাঁচিয়ায়। এখানে প্রায় ৯৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
রাজশাহীর নওহাটা পৌরসভায় ৯৩.০৭ শতাংশ, চুয়াডাঙ্গায় ৮৮.৩৯ শতাংশ, গাজীপুরের শ্রীপুরে ৮৩.৭১ শতাংশ, মানিগঞ্জে ৮৫.১২ শতাংশ, ফুলবাড়িয়ায় ৯১.৫২ শতাংশ, শরীয়তপুরে ৮৮.০৯ শতাংশ, শরীয়তপুরে ৮৯.২৯ শতাংশ, সিলেটে গোলাপগঞ্জে ৮৯.২৯ শতাংশ এবং সীতাকুণ্ডে ৮৩.৪০ ভোট পড়েছে।
সাখাওয়াত হোসেন বলেছেন "ছবিসহ ভোটার তালিকা হওয়ার পর প্রথম এই নির্বাচনে ছোটখাট ভুলত্র"টির পরও ভোটকেন্দ্রে ভোটারদের অংশগ্রহণ প্রমাণ করেছে
bdnews24