২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফের আয়কর ফাঁকির মামলা তিন মাস স্থগিত

সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি মামলাটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়াকে কেন আইনগত কতৃত্ববহির্ভূত ও মামলাটিকে কেন বাতিল ঘোষণা করা হবে না আগামী ছয় সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে এনবিআর ও সরকারকে নির্দেশ দিয়েছে আাদালত। মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ মামলাটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মোশাররফের রিট আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এই আদেশ দেন। গত ২৭ জুলাই এনবিআরের উপ পরিচালক মুহতাসিবুর রহমান ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে বিএনপির এই নেতার বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলাটি দায়ের করেন। এতে তার বিরুদ্ধে ১৯৯৬-১৯৯৭ কর বছর থেকে ২০০৫-২০০৬ অর্থ বছর পর্যন্ত মোট ৯ বছরে ৬৩ লাখ ২৩ হাজার ৬ শ ২ টাকা আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/২০০০ ঘ.