২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. মোশাররফের কর ফাঁকির মামলা তিন মাস স্থগিত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলা তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলা তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট। ড. মোশাররফের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ স্থগিতাদেশ দেয়। মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না- আগামী ছয় সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশও দিয়েছে আদালত। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এনবিআরের এ মামলা বর্তমানে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে বিচারাধীন। এ মামলায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ১৯৯৬ থেকে ২০০৫-'০৬ সালের অক্টোবর পর্যন্ত ৬৬ লাখ ২৩ হাজার ৬০২ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ ড. মোশাররফ গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমআই/১৮০১ ঘ.