ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাসদের কেন্দ্রীয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় নয় জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। তবে উচ্চ আদালতের রায়ে খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক আসামি।
এছাড়া এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের সবাইকেই খালাস দিয়েছে হাইকোর্ট।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং সরকারের ডেথ রেফারেন্সের ওপর চার দিন শুনানি শেষে বিচারপতি একেএম ফজলুর রহমান ও এটিএম ফজলে কবীবের বেঞ্চ মঙ্গলবার রায় দেয়।
১৯৯৯ সালের ১৬ ফেব্র"য়ারি কুষ্টিয়ায় এক জনসভায় গুলি চালিয়ে কাজী আরেফসহ পাঁচ জাসদ নেতাকে হত্যা করে চরমপন্থীরা। ২০০৪ সালে নিম্ন আদালতের রায়ে ওই হত্যাকাণ্ডের দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন করাদণ্ড দেওয়া হয়।
হাইকোর্ট যাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে তারা হচ্ছে- ইলিয়াস আলী এলাচ, রাশেদুল ইসলাম ঝন্টু, সাফায়েত হেসেন হাবিব, আনোয়ার, মান্নান মোল্ল
bdnews24