২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর নওহাটায় আওয়ামী লীগের গফুর জয়ী

রাজশাহীর নওহাটা পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 07:47 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

রাজশাহী, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর নওহাটা পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর জয়ী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির সাংবাদিকদের জানান, ১৪টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় আব্দুল গফুর (আম প্রতীক) ১৬ হাজার ৬০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপি সভাপতি ও বর্তমান মেয়র মকবুল হোসেন (ছাতা) পেয়েছেন ৮ হাজার ৭৯৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ৩৩ হাজার ৮৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩১ হাজার ৪৪৮ জন। ভোট প্রদানের হার ৯২ দশমিক ৯৫ শতাংশ। এ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নওহাটা পৌর নির্বাচনে মেয়র পদে এবার ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এমএসবি/০১৪০ ঘ.