২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে জয়ী আওয়ামী লীগের রমজান আলী

মানিকগঞ্জ পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রমজান আলী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 07:42 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

মানিকগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রমজান আলী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ২৩টি কেন্দ্রের সবগুলো ভোট গণনায় ১৬ হাজার ২০৮ ভোট পেয়ে রমজান আলী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাসির উদ্দিন আহমেদ যাদু পেয়েছেন ৮ হাজার ৯৪৭ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ৪১ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬ হাজার ২০৯ জন। ভোট দেওয়ার হার ৮৬ দশমিক ৪১ শতাংশ। এ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। মানিকগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে এবার ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- মো. রমজান আলী, নাসির উদ্দিন আহমেদ যাদু, সুদেব সাহা, মো. আবুল কাশেম, বিল্লাল হোসেন, আফরোজা আক্তার, জিএম রফি অপু ও মোশারফ হোসন বাবু। এছাড়াও কাউন্সিলর পদে ৭২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১১৮ ঘ.