২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় জয়ী আওয়ামী লীগ সমর্থিত টোটন

চুয়াডাঙ্গা পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 07:09 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

চুয়াডাঙ্গা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গা পৌরসভার বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন জয়ী হয়েছেন। নির্বাচন নিয়ন্ত্রণ কেন্দ্রে দায়িত্বরত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জানান, ২৪টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনায় ২৫ হাজার ৫৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আব্দুল জব্বার সোনা পেয়েছেন ১৮ হাজার ৪৯৫ ভোট। তিনি জানান, ৫১ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৪ হাজার ৪১২ জন। ভোট দেওয়ার হার প্রায় ৮৬ শতাংশ। সোমবার সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে এবার ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি তিন প্রার্থী হলেন- আনোয়ার হোসেন, মো. এক্রামুল হক মুক্তা ও সৈয়দ ফারুক আহমেদ। তিনজনই জামানত হারিয়েছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১০৩ ঘ.