২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সামান্য এগিয়ে হিরণ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ১০টি কেন্দ্রের ভোটগণনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ (প্রতীক টেলিভিশন) সামান্য এগিয়ে আছেন। তার প্রাপ্ত ভোট ৪৯২৪। হিরণের নিকটতম প্রতিদ্বন্দ্বী পিডিপি নেতা এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু (ছাতা) পেয়েছেন ৪৯০৮ ভোট। তৃতীয় স্থানে থাকা বহিষ্কৃত বিএনপি নেতা আহসান হাবিব কামাল (ঘড়ি) পেয়েছেন ২৪১৮ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

বরিশাল, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ১০টি কেন্দ্রের ভোটগণনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ (প্রতীক টেলিভিশন) সামান্য এগিয়ে আছেন। তার প্রাপ্ত ভোট ৪৯২৪। হিরণের নিকটতম প্রতিদ্বন্দ্বী পিডিপি নেতা এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু (ছাতা) পেয়েছেন ৪৯০৮ ভোট। তৃতীয় স্থানে থাকা বহিষ্কৃত বিএনপি নেতা আহসান হাবিব কামাল (ঘড়ি) পেয়েছেন ২৪১৮ ভোট। সন্ধ্যা ৬টার দিক থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটগণনা শুরু হয়। নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, আনুমানিক ৮২ শতাংশ ভোটার স্থানীয় পর্যায়ের এ নির্বাচনে ভোট দিয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তুষ্ট প্রার্থীরা বলেছেন, ছোটখাটো কিছু সমস্যা হলেও ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে। বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বরিশালে ভোটগ্রহণ শেষ হয়। তবে এ সময়ের মধ্যে কেন্দ্রে আসা সব ভোটারের ভোটগ্রহণ শেষ করতে আরো প্রায় একঘণ্টা সময় লাগে। সন্ধ্যা ৬টার দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটগণনা শুরু হয়। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা কেন্দ্রের সামনে ভিড় করেন। রির্টানিং কর্মকর্তা ও উপ বিভাগীয় নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম সন্ধ্যা ৬টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরিশালের ৯১টি কেন্দ্রের মধ্যে ২৫টির তথ্য আমরা পেয়েছি। এতে দেখা যায়, ৮২ শতাংশ ভোটার ভোট দিয়েছে।" এর আগে বেলা দেড়টার দিকে তিনি জানান, ২২টি কেন্দ্র ঘুরে দেখা গেছে গড়ে ৫১ শতাংশ ভোট পড়েছে। জামায়াত সমর্থিত মেয়র প্রাথী বিএনপির বহি