২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ ভাগের ওপর ভোট পড়েছে বরিশালে

কঠোর নিরাপত্তার মধ্যে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সন্ধ্যা ৬টার দিক থেকে বেশিরভাগ কেন্দ্রে চলছে ভোটগণনা। নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, ৮০ ভাগের বেশি ভোটার স্থানীয় পর্যায়ের এ নির্বাচনে ভোট দিয়েছে। জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

বরিশাল, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঠোর নিরাপত্তার মধ্যে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সন্ধ্যা ৬টার দিক থেকে বেশিরভাগ কেন্দ্রে চলছে ভোটগণনা। নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, আনুমানিক ৮২ শতাংশ ভোটার স্থানীয় পর্যায়ের এ নির্বাচনে ভোট দিয়েছে। ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তুষ্ট প্রার্থীরা। তারা বলেছেন, ছোটখাটো কিছু সমস্যা হলেও ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে। বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বরিশালে ভোটগ্রহণ শেষ হয়। তবে এ সময়ের মধ্যে কেন্দ্রে আসা সব ভোটারের ভোটগ্রহণ শেষ করতে আরো প্রায় একঘণ্টা সময় লাগে। সন্ধ্যা ৬টার দিকে বিভিন্ন কেন্দ্রে ভোটগণনা শুরু হয়। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা কেন্দ্রের সামনে ভিড় করেছেন। রির্টানিং কর্মকর্তা ও উপ বিভাগীয় নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম সন্ধ্যা ৬টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরিশালের ৯১টি কেন্দ্রের মধ্যে ২৫টির তথ্য আমরা পেয়েছি। এতে দেখা যায়, ৮২ শতাংশ ভোটার ভোট দিয়েছে।" এর আগে বেলা দেড়টার দিকে তিনি জানান, ২২টি কেন্দ্র ঘুরে দেখা গেছে গড়ে ৫১ শতাংশ ভোট পড়েছে। ভোটকেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করাসহ বিভিন্ন অভিযোগে বরিশালের কয়েকটি কেন্দ্র থেকে ১২ জনকে আটকের কথা জানিয়েছেন র‌্যাব- ৮ এর উপ-পরিচালক এ কে এম মামুনুর রশিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট কেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প বসানো নিষিদ্ধ হলেও বিভিন্ন প্রার্থীর সহযোগীরা সেখানে ক্যাম্প করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। তারা র‌্যাব সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহারের পাশাপাশি ভোটারদের হুমকিও দিয়েছে বলে অভিযোগ রয়েছে।" এসব অভিযোগে আলেকান্দা শিশু পরিবার বিদ্যালয়, সরকারি অন্ধ স্কুল, ব্যাপ্টিস্ট মিশন উচ্চ বিদ্যালয় ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ১২ জনকে আটক করা হয়। জামায়াত সমর্থিত মেয়র প্রাথী বিএনপির বহি