ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল- এ চার সিটি কর্পোরেশনসহ নয়টি পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
জরুরি অবস্থার মধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এটাই যে কোনও ধরনের প্রথম নির্বাচন। অবশ্য নির্বাচনী এলাকাগুলোতে জরুরি অবস্থা শিথিল করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে সোমবার সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করি একটি সুন্দর নির্বাচন হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভোটাররা নির্বিঘে
bdnews24