২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পেছনের একটি ফ্ল্যাট থেকে শনিবার প্রায় কোটি টাকার ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পেছনের একটি ফ্ল্যাট থেকে শনিবার প্রায় কোটি টাকার ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব- ৩ এর অপারেশন কর্মকর্তা জারার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালতলা মার্কেটের পেছনের ৩৬৩/বি/ক নম্বর সাত তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামগুলো উদ্ধার করা হয়। এর দাম এক কোটি টাকার ওপরে। ভিওআইপি ব্যবসায় জড়িত অভিযোগে মনিরুজ্জামান মনির ও তার শ্যালক সাগির আলমকে গ্রেপ্তার করা হয়। তালতলা মার্কেটে মনিরের ওর্য়াল্ড টেলিকম নামে একটি ফোন ও ফ্যাক্সের দোকান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এলএস/এসএনডি/২০৪৫ ঘ.