২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

টঙ্গী থানা এলাকার একটি পুকুর থেকে শুক্রবার ৯টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এসব অস্ত্র ও গুলির মধ্যে তিনটি বিদেশি রিভলবার, চারটি শাটারগান, একটি পয়েন্ট টু টু বোর রাইফেল, একটি একনলা বন্দুক ও পয়েন্ট টু টু বোরের ৯৯ রাউন্ড গুলি রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গী থানা এলাকার একটি পুকুর থেকে শুক্রবার ৯টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এসব অস্ত্র ও গুলির মধ্যে তিনটি বিদেশি রিভলবার, চারটি শাটারগান, একটি পয়েন্ট টু টু বোর রাইফেল, একটি একনলা বন্দুক ও পয়েন্ট টু টু বোরের ৯৯ রাউন্ড গুলি রয়েছে। র‌্যাব-১ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাবের একটি দল টঙ্গীর ভরান এলাকায় প্রিন্স খানের বাড়ীর পাশের একটি পুকুর থেকে প্লাস্টিক ব্যাগে রাখা এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। র‌্যাবের দাবি, এসব অস্ত্র ও গুলি টঙ্গী এলাকার সন্ত্রাসী প্রিন্স খানের কাছে ছিল। প্রিন্সই সেগুলো পুকুরে রেখে দেয়। গত ২৫ মে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। আব্দুল মোমেন জানান, প্রিন্স খান নিহত হওয়ার সময় তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছিল। এরপর থেকেই তার অস্ত্র ভান্ডারের খোঁজ করছিল ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় টঙ্গী থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/টিএইচ/জেকে/২১৪৫ ঘ.