২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুলুর পাঁচ সহযোগী গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 06:31 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

নাটোর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা দুলুর বিরুদ্ধে দায়ের করা বাড়ি পোড়ানো মামলার পলাতক আসামি। মামলার প্রধান আসামি দুলু বর্তমানে কারাগারে আছেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান পাঁচ জনকে গ্রেপ্তারের খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কাশেম মাস্টার, শের খান, কাবিল, আলাই ও হাসান। তাদের আদালতে হাজির করা হবে বলে ওসি জানান। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দুলুর ভাস্তে গামা সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর নলডাঙ্গা থানার রামশাকাজিপুর গ্রামের আওয়ামী লীগ সমর্থক বেশ কয়েকজনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় দুলুকে প্রধান আসামি করে একাধিক মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৬ ঘ.