ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জন্মের এক ঘণ্টার মধ্যে নবজাতককে মায়ের দুধ খাওয়ানো হলে প্রায় ৩১ শতাংশ শিশুকেই অকাল মৃত্যু থেকে রক্ষা করা সম্ভব।
এক্ষেত্রে প্রতিবছর প্রায় ৩৭ হাজার নবজাতক এবং ৫২ হাজার পাঁচ বছরের কম বয়সী শিশুর জীবন বাঁচানো সম্ভব।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
১ আগস্ট থেকে ৭ আগস্ট, ২০০৮ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) চেয়ারম্যান ডা. এসকে রায় ও মহাসচিব অধ্যাপিকা ডা. সুফিয়া খাতুন উল্লিখিত তথ্য দেন।
এদিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমে
bdnews24