২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস-টেম্পো সংঘর্ষে ৬ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল গেটের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা চার জন থেকে বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই টেম্পোর যাত্রী। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 07:52 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল গেটের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা চার জন থেকে বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই টেম্পোর যাত্রী। (আরও তথ্যসহ) নিহতরা হলেন, শায়েস্থাগঞ্জ কলেজের প্রভাষক আবুল বাছির (৪৫), টেম্পোচালক রাসেল মিয়া (২৮), আশুগঞ্জের সোনারামপুরের ফুলমিয়া (৫০), সোহেল মিয়া ওরফে ভুট্টু (৩৫), কিশোরগঞ্জের কমল মিয়া (৩৫) ও অজ্ঞাত এক নারী (৩৫)। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাসগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে আশুগঞ্জ রেল গেইটের পাশে একটি যাত্রীবাহী বাস ও টেম্পোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই টেম্পোর চার যাত্রী মারা যায়। এ সময় আহত হয় আরও চার যাত্রী। তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই চারজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে দুই জনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১৩৪৪ ঘ.