২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে এসে গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের

ঘুষের মামলায় হাজিরা দিতে এসে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আদালতে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১০ এ তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 05:49 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষের মামলায় হাজিরা দিতে এসে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আদালতে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১০ এ তিনি অসুস্থ হয়ে পড়েন। সংশ্লিষ্ট বিচারক এ কে এম আরিফুর রহমান উপস্থিত না থাকায় বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো: সিরাজুল ইসলাম মামলাটির শুনানির জন্য দিন আগামী ৪ আগস্ট দিন ধার্য করেছেন। আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহারা খাতুন এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরে তিনি (ওবায়দুল) অসুস্থ। তার পরেও তাকে টানাহেঁচড়া করে প্রতিদিন আদালতে হাজির করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি নিজে আমাকে বলেছেন যে তার শরীরের ডান পাশ অবশ হয়ে যাচ্ছে। গত সাতদিন ধরে কোন চিকিৎসাও দেওয়া হচ্ছেনা। দলের পক্ষ থেকে অবিলম্বে তার সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাচ্ছি।" ওবায়দুল কাদেরের আইনজীবী কাজী মোহাম্মদ নাজিবুল্লাহ হিরু বলেন, "সকাল সোয়া ১০টার দিকে একটি ঘুষের মামলায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তাকে বিশেষ জজ আদালত-১০ এ হাজির করা হয়। আদালতে আনার পরপরই তিনি বমি করতে শুরু করেন। এ অবস্থায় তাকে আদালতের মেঝেতে শুইয়ে রাখা হলে সাড়ে ১০টার দিকে তিনি অজ্ঞান হয়ে যান।" বিচারক মো: সিরাজুল ইসলাম ওবায়দুল কাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিলে অ্যাম্বুলেন্সে করে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওবায়দুল কাদেরের আইনজীবী আরো বলেন,"২১ আগস্ট গ্রেনেড হামলার ফলে তার শরীরে ৪১টি স্পি