সিলেট, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জকিগঞ্জে ঘুষ নেওয়ার সময় বুধবার সকালে উপজেলা সমবায় কর্মকর্তা সাদেক মিয়া ও সহকারী পরিদর্শক আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি জামান নিলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার বালাউট যুব সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিনের কাছে তিন হাজার টাকা ঘুষ চান সাদেক মিয়া।
এর মধ্যে এক হাজার টাকা কিছুদিন আগে পরিশোধ করেন হেলাল উদ্দিন। বুধবার বাকি টাকা নেওয়ার সময় সাদেক মিয়া ও তার সহকারী আব্দুর রহমানকে গ্রেপ্তার করেন দুদক কর্মকর্তারা।
এ ঘটনায় দুদকের সিলেট অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ঢালি আব্দুস সামাদ জকিগঞ্জ থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০০০ ঘ.
bdnews24