২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ট্রুথ কমিশন গঠন

বিচারপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন করেছে সরকার। কমিশনে দুই সদস্য থাকছেন, সাবেক মহা হিসাব নিরীক্ষক আসিফ আলী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুর রশীদ খান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন করেছে সরকার। কমিশনে দুই সদস্য থাকছেন, সাবেক মহা হিসাব নিরীক্ষক আসিফ আলী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুর রশীদ খান। দুর্নীতির দায়ে ২ বছরের কম সাজাপ্রাপ্তদের শর্তাধীনে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে গঠিত এ কমিশন 'ট্রুথ কমিশন' নামেই পরিচিত। কমিশনের মেয়াদ পাঁচ মাস। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বুধবার দুপুরে ট্রুথ কমিশনের সদস্যদের নিয়োগ অনুমোদন করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। উপদেষ্টা পরিষদ গত ২৫ মে 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮' অনুমোদন করে এবং ৫ জুন রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করে। গত ৬ জুলাই অধ্যাদেশটির প্রয়োজনীয় কিছু সংশোধনীর প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশের অধীনে পাঁচ মাস মেয়াদি তিন সদস্য বিশিষ্ট 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন করার বিধান রাখা হয়। অধ্যাদেশের বিধান অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর কিংবা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ এ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ নিতে পারবেন। তবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে সংশ্লি