যশোর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর খুলনা সড়কের গোপালপুর গেট এলাকায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"সকাল সাড়ে আটটার দিকে যশোর থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে যশোরগামী একটি টেগারের (ইঞ্জিনচালিত একটি যানের স্থানীয় নাম) মুখোমুখি সংঘর্ষ ঘটে।"
এতে ঘটনাস্থলেই চার ব্যক্তি মারা যান।
দুর্ঘটনার শিকার সবাই টেগারযাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১০৪৮ ঘ.
bdnews24