চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্ত্বর থেকে সোমবার সকালে ধারালো অস্ত্রসহ দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শফিক এবং হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র নুরুজ্জামান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে- ১০টি গাছি দা, ৩০ পিস রড ও আটটি ছোরা।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্টেশন চত্ত্বরে শাটল ট্রেন থেকে নামার পর এই দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং এসব ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাই এরা কোনো সন্ত্রাসী গ্র"পের সদস্য বা দলের কর্মী কিনা তা এখনো জানতে পারেনি পুলিশ।
রোববার ফতেয়াবাদ রেল স্টেশনে ছাত্রলীগের নাসির ও মামুন গ্র"প নামে পরিচিত দুপক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে আটককৃতরা অস্ত্র নিয়ে আসতে পারে বলে জানিয়েছেন ওসি।
ফতেয়াবাদে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে ঘটনায় রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) একটি মামলা (নম্বর-৩) করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/১৫০৬ ঘ.
bdnews24