২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে মূল্য নিয়ন্ত্রণে নজরদারি ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে

আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেবে সরকার। প্রধান উপদেষ্টার ফখরুদ্দীন আহমদের নির্দেশে রোববার তার কার্যালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিস্থিতি পর্যালোচনা সভা থেকে এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা,২৭ জুলাই(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেবে সরকার। প্রধান উপদেষ্টার ফখরুদ্দীন আহমদের নির্দেশে রোববার তার কার্যালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিস্থিতি পর্যালোচনা সভা থেকে এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকল পণ্যের ওপর নজরদারি প্রতিষ্ঠা করা হবে। বিশেষ করে সরবরাহে যাতে কোন ঘাটতি না থাকে সে দিকে নজর দেওয়া হবে"। তিনি বলেন, "পণ্যের মূল্য যাতে নাগালের মধ্যে থাকে তা দেখা হবে। প্রধান উপদেষ্টা এসব বিষয়সহ প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।" সভায় রমজান মাসে ডাল, আটা, তেল, ছোলাসহ যে সব পণ্যের চাহিদা বেশি সেসব পণ্যসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সচিব জানান, প্রধান উপদেষ্টা এ সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উপায় সম্পর্কে খোঁজখবর নেন এবং বর্তমান মূল্য নিম্নমূখী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অতিরিক্ত মুনাফা না করে পবিত্র রমজান মাসে সীমিত লাভে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে নির্বিঘে