ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১২ দফা দাবিতে রোববার রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে দুপুরে সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয় ছাত্রদল। দোয়েল চত্বরের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এরপর ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেয়।
পুলিশি বাধায় দোয়েল চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশও করে ছাত্রদল।
সমাবেশে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "দেশে জরুরি অবস্থা জারি থাকায় প্রতিনিয়ত মানুষের মৌলিক ও মানবিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। দুর্নীতি দমনের নামে অন্যায়ভাবে জাতীয় নেতা-নেত্রীদের আটক করা হচ্ছে।"
তিনি অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেন।
ছাত্রদলের ১২ দফা দাবির মধ্যে রয়েছে- তারেক রহমান ও ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালের মুক্তি, অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনায় পদক্ষেপ গ্রহণ, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ
bdnews24