খুলনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক।
শুক্রবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
এতে তালুকদার খালেক বলেছেন, নির্বাচিত হলে তিনি খুলনা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করবেন; স্বাস্থ্য সেবার মান বাড়াবেন; পানি সরবরাহ, পয়নিষ্কাশন, ও জলাবদ্ধতা সমস্যার সমাধান করবেন; খুলনায় একটি নতুন শহীদ মিনার নির্মাণ, বধ্যভূমি ও শিরোমনি স্মৃতি সংরক্ষণ, মুক্তিযোদ্ধাদের জন্য একটি আলাদা কবরস্থান করার উদ্যোগ নেবেন।
এছাড়া পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস আনা, বন্ধ কলকারখানা চালু, পদ্মাসেতু বাস্তবায়ন, সুন্দরবন রক্ষা, পর্যটন ও চিংড়ি শিল্পের উন্নয়নসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে উদ্যোগী ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন কালুকদার খালেক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সম্মিলিত নাগরিক কমিটির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ওয়াহিদুর রহমান।
অন্যান্যের মধ্যে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা সাধারণ স
bdnews24