২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

সদর উপজেলার চর পীরপুর গ্রামে শুক্রবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে সালেহা খাতুন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

পাবনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার চর পীরপুর গ্রামে শুক্রবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে সালেহা খাতুন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি জানান, চর পীরপুর গ্রামে চর দখল, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্তার মোল্লা গ্র"প ও গনি মোল্লা গ্র"পের মধ্যে বিবাদ চলছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ৭টার দিকে দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী এই সংঘর্ষে চর পীরপুর গ্রামের আবেদ আলী খন্দকারের স্ত্রী সালেহা খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে ১১ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবু বক্কার বিশ্বাস (৪০), মাহাতাব উদ্দিন বিশ্বাস (৫০), টিপু বিশ্বাস (৪৫), রিপু বিশ্বাস (৪০), মিলন (২৫) রোজিনা খাতুন (২২) এর জখম গুরুতর বলে জানিয়েছে ওসি। তিনি জানান, আব্দুল গনি মোল্লা (৪৫) জহুরুল হক (৪০), আব্দুল্লাহ (৩০) ও আব্দুল মান্নানকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৩ ঘ.