২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নিহত

নওগাঁর রানীনগর উপজেলায় বুধবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী দলের একজন আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 10:04 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

নওগাঁ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলায় বুধবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী দলের একজন আঞ্চলিক নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এম-এল) লাল পতাকা গ্র"পের রানীনগর পূর্বাঞ্চলের নেতা আব্দুল হাকিম ওরফে কালু (৩২)। তিনি একই উপজেলার শফিকপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, চরমপন্থীদের গোপন বৈঠকের সংবাদ পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ তাদের ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করলে কালু গুলিবিদ্ধ হন। পরে রানীনগর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, পুুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং একটি চাকু উদ্ধার করেছে। কালুর বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৫৫৭ ঘ.