ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ঢাকায় এলাম। মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। এখন কিছুটা সুস্থ তবে ফিজিওথেরাপি করাতে হবে।"
তিনি বলেন, "আপাতত কিছুদিন বাসায় বসে রিফর্মস কমিশনের কাজ করবো। তারপর অফিস করবো।"
মেরুদণ্ডে ব্যথার কারণে জুন মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র যান আকবর আলি। গত ১৩ জুন তার অস্ত্রোপচার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এমএআর/জিএনএ/১১১৮ ঘ.
bdnews24