ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার করে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সমিতির দক্ষিণ হলে বুধবার এক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
আদালত অবমাননা অধ্যাদেশ ও অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সমিতি।
সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে জোট সরকারের স্থায়ী না করা ১০ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগের জন্য হাইকোর্টের দেওয়া রায় অনুসরণের আহ্বান জানানো হয়।
সন্ত্রাস দমন অধ্যাদেশ বাতিল করার দাবি এবং হাইকোর্টের বেঞ্চ গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে 'অনাকাক্সিক্ষত হস্তক্ষেপ' না করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বানও জানানো হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক নুরুল ইসলাম সুজন, সাবেক সভাপতি মাহবুবে আলম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/২০৪৫ঘ.
bdnews24