২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসলাইনে ত্র"টি থেকে বাংলামোটরে আগুন

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সড়কের ডিভাইডারের পাশে বুধবার গ্যাস লাইনে ত্র"টির কারণে আগুন ধরে গেলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সড়কের ডিভাইডারের পাশে বুধবার গ্যাস লাইনে ত্র"টির কারণে আগুন ধরে গেলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। বাস চালকসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, বেলা ৩টার দিকে বাংলামোটরের দক্ষিণ দিকে ফেয়ারলি হাউসের সামনের প্রধান সড়কে ডিভাইডারের পাশে হঠাৎ করেই আগুন জ্বলতে দেখা যায়। আগুনের শিখা প্রায় ৮ থেকে ১০ ফুট পর্যন্ত ওঠে। এ সময় যান চলাচল সীমিত হয়ে যায় এবং রাস্তায় চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শেরাটন মোড় থেকে বাংলামোটর পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়। ২০/২৫ মিনিট পর দমকল বাহিনী এবং তিতাস গ্যাসের লোকজন ঘটনাস্থলে এসে কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ম্যানেজার মামুন মাহমুদ বলেন, সরবরাহ পাইপে ত্র"টির কারণে লিকেজ থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে । তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (বিতরণ) আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশ্লিষ্ট গ্যাস লাইন বন্ধ করে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ খুঁজে বের করার পাশাপাশি ত্র"টি সারানোর কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই সড়ক দিয়ে সীমিত আকারে যানচলাচল শুরু হয়েছে। তবে সিএনজি চালিত যানগুলোর ব্যাপারে কিছুটা সাবধানতা অবলম্বন করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসকে/১৯১০ঘ.