২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগ-বিলাসে ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

ফ্ল্যাট, গাড়ি-বাড়িসহ ভোগ-বিলাস খাতে বিনিয়োগ কমিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশের যথাযথ বাস্তবায়ন হচ্ছে কীনা তাও তদারকি করবে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 11:25 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্ল্যাট, গাড়ি-বাড়িসহ ভোগ-বিলাস খাতে বিনিয়োগ কমিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশের যথাযথ বাস্তবায়ন হচ্ছে কীনা তাও তদারকি করবে কেন্দ্রীয় ব্যাংক। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বুধবার দুপুরে দেশের সব সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক (ব্যাংকার্স বৈঠক) শেষে সাংবাদিকদের এ তথ্য জানান গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, "কয়েক দিন আগে জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। মুদ্রানীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উৎপাদনশীল খাতকে। ব্যাংকার্স বৈঠকে ব্যাংকগুলোকে ঘোষিত মুদ্রানীতির আলোকে এখন থেকে বিনিয়োগ করতে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।" অনেক ব্যাংক মোটা অঙ্কের অর্থ অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ করে জানিয়ে গভর্নর বলেন, "বেশি লাভের আশায় ব্যাংকগুলো ফ্ল্যাট (রিয়েল এস্টেট), গাড়ি-বাড়িসহ এ ধরনের অনেক ভোগ-বিলাস খাতে বিনিয়োগ করছে। এর ফলে উৎপাদনশীল খাত বঞ্চিত হচ্ছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না।" ব্যাংক ঋণের সুদের হার কমানো প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, "কেন্দ্রীয় ব্যাংক থেকে নৈতিক চাপ অব্যাহত রাখায় কিছু ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের মধ্যে ব্যবধান (