২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে নাইকো মামলার কার্যক্রম স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলাটি দায়ের এবং এর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে র্দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকার জেলা প্রশাসক ও ঢাকার বিশেষ জজ আদালত নং- ৯ কে নির্দেশও দিয়েছে আদালত। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলাটি দায়ের এবং এর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে র্দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকার জেলা প্রশাসক ও ঢাকার বিশেষ জজ আদালত নং- ৯ কে নির্দেশও দিয়েছে আদালত। (আরও তথ্যসহ) খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। মামলাটি দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার খালেদার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আবেদনটি করেছিলেন। বুধবার এর উপর দ্বিতীয় দিনের শুনানি শেষে দেওয়া হাইকোর্টের আদেশে দুই মাসের মধ্যে রিটটির চূড়ান্ত শুনানি নিষ্পত্তির ব্যবস্থা করতে রিটকারীদের নির্দেশ দেওয়া হয়। তা না হলে আদালতের জারি করা রুল খারিজ হয়ে যাবে। শুনানিতে খালেদার পক্ষে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও অ্যাডভোকেট আব্দুর রেজা খান। তারা বলেন, দুদক আইন অনুসরণ না করেই এ মামলাটি করেছে। মামলা অনুমোদনের ক্ষেত্রেও তারা আইন অনুসরণ করেনি। তাই এর কার্যক্রম চলতে পারে না। জবাবে কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আইন মেনেই এ মামলা দায়ের করা হয়েছে। অনুমোদনের ক্ষেত্রেও আইন অনুসরণ করা হয়েছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া মামলাটি বাতিলের যে আবেদন জানিয়েছেন সেটি ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারায় করা