ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত উপ-সচিব ডা. এটিএম মোস্তফা কামালকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক নিয়োগ করা হয়।
এছাড়া ওএসডি উপ-সচিব বিজয় ভট্টাচার্য্যকে সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এসব আদেশ জারি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/১৯৪৭ ঘ.
bdnews24