ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চ ভাড়া পুনর্র্নিধারণ করা হয়েছে। একশ কিলোমিটারের মধ্যে লঞ্চ ভাড়া আগের চেয়ে ১৮ পয়সা বেড়ে হচ্ছে এক টাকা ১৮ পয়সা। এরচেয়ে বেশি দূরত্বে কিলোমিটার প্রতি ভাড়া আট পয়সা বাড়িয়ে ৮৮ পয়সা করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) থেকে নতুন ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ এর বোর্ড সভায় বিষয়টি অনুমোদিত হয়।
সংস্থার জনসংযোগ কর্মকর্তা কামরুন নাহার বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "এখন থেকে সর্বনিম্ন ভাড়া হবে নয় টাকা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসএনডি/এমএইচবি/২২১৬ ঘ.
bdnews24