২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জাতীয় শোক দিবস' রিট শুনানির জন্য কার্য তালিকায়

সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিন পনের আগস্ট জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণার দাবিতে দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানির জন্য তা হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। আগস্টের প্রথম সপ্তাহেই রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিন পনের আগস্ট জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণার দাবিতে দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানির জন্য তা হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। আগস্টের প্রথম সপ্তাহেই রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। সোমবার বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তালিকাভুক্তির এই আদেশ দেন। মঙ্গলবারই রিটটি চুড়ান্ত শুনানির জন্য আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে। গত বছর ৬ আগস্ট হাইকোর্ট পনের আগস্টকে কেন জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা হবেনা- এর কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুল জারি করে। হাইকোর্ট পনের আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা সরকারের কাছে তারও ব্যাখ্যা চেয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, অ্যাডভোকেট মোল্লা আবু কায়সার ও এম এ মালেক গত বছরের ৫ আগস্ট 'জনস্বাথের্' এ রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে বলা হয়, "বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অনন্য অবদানের জন্য ১৯৯৬ সালে সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে। দিবসটিতে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। কিন্তু ২০০২ সালের ৮ আগস্ট বিএনপি সরকার মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্তে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল করে। " আবেদনে বলা হয়েছে, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অনবদ্য ভূমিকার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য জাতি দায়বদ্ধ।" রিটকারি অ্যাডভোকেট মোজাম্মেল হক রিটটির ওপর শুনানি করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২১৩২ঘ.